আমাদের সম্পর্কে
বিশ্বস্ততা ও সেবার ১৫ বছর
আমাদের পরিচিতি
পারফেক্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড একটি নিবন্ধিত সমবায় সমিতি যা সমবায় অধিদপ্তরের অনুমোদনে পরিচালিত হয়। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন, সঞ্চয়ের অভ্যাস গঠন এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছি।
আমাদের লক্ষ্য (মিশন)
সমবায় ভিত্তিতে আত্মনির্ভরশীল সমাজ গঠন, সদস্যদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ।
আমাদের ভিশন
আগামী ৫ বছরের মধ্যে দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সদস্যবান্ধব ক্ষুদ্র সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
মূলনীতি
- স্বচ্ছতা ও জবাবদিহিতা
- সদস্যদের প্রতি সততা
- সমান অধিকার ও সুযোগ
- সামাজিক দায়বদ্ধতা